জাকির আলী :: সংবাদ প্রবাহ :: গুপ্তিপাড়া :: শুক্রবার ২৪,জুলাই :: মুখ্যমন্ত্রীর সামনে ভর সন্ধ্যায় লুট হয়ে গেল গুপ্তিপাড়া রথের মাসির বাড়ি ভান্ডার কয়েকশো পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে উপভোগ করল সেই দৃশ্য হ্যাঁ এটাই সত্যি ২৮৬ বছর ধরে গুপ্তিপাড়া চলে আসছে এই নিয়ম।
ভান্ডারা লুট জগন্নাথকে বাড়ি ফেরাতেই মাসির বাড়িতে লেঠেল পাঠিয়ে এই লুট করানো হয়। এটাই গুপ্তিপাড়ার আদি ঐতিহ্য তাই এই দৃশ্য উপভোগ করতে এবার উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী রাজ্যের অর্থমন্ত্রী ও স্বাস্থ্য প্রতিমন্ত্রী এলাকার বিধায়ক।
এলাকার বিধায়ক ও উপ স্বাস্থ্যমন্ত্রী সমানে সরকার বলেন এটা আমাদের ঐতিহ্য দুপুর থেকেই মাসির বাড়ির মন্দিরের তিন দিকের তিনটি গেট খালি গায়ে তিনটি সম্প্রদায়ের মানুষ লড়াই চালিয়ে যায় একটানা সন্ধ্যা পর্যন্ত। তারপর নিয়ম মেনে গেট খুলে যায় এই ভান্ডার ঘরের ।
ধাক্কাধাক্কি করে ঘরে গিয়ে তারপরই নিজেদের শক্তি প্রদর্শন করে ১০০ পদের বিভিন্ন রকম ভোগের সামগ্রী খাবার-দাবার লুট করে নেয় এই খালি গায়ের লড়া করা লেঠেল বাহিনী এটাই গুপ্তিপাড়ার ঐতিহ্য তার সাথে উপরি পাওনা দুই মন্ত্রী। এটা গুপ্তিপাড়ার ইতিহাস হয়ে রইল।

