আবাসন জোর করে দখল করে রাখার অভিযোগে শুক্রবার উত্তেজনা ছড়াল দুর্গাপুরের এমএএমসি টি-ওয়ান এলাকায়

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: দুর্গাপুর :: শুক্রবার ২৪,জুলাই :: দুর্গাপুরে মৃত ব্যক্তির আবাসন জোর করে দখল করে রাখার অভিযোগকে কেন্দ্র করে শুক্রবার উত্তেজনা ছড়াল দুর্গাপুরের নিউ টাউনশিপ থানার এমএএমসি টি-ওয়ান এলাকায়।

অভিযোগ, তৃণমূলের প্রভাব খাটিয়ে দীর্ঘদিন ধরে আবাসনটি দখল করে রেখেছেন তৃণমূল ঘনিষ্ঠ হীরক রায় ওরফে গেন্ডা।

বিজেপি ক্ষমতায় আসার পর ওই আবাসনের সামনে মিষ্টি ও গোলাপ রেখে প্রতীকীভাবে বাড়ি খালি করার বার্তা দেন বিজেপি কর্মী-সমর্থকরা। পাশাপাশি সাত দিনের মধ্যে আবাসন খালি না করলে ‘ডিম থেরাপি’র হুঁশিয়ারিও দেওয়া হয়।

পরিবারের দাবি, তৃণমূল আমলে বচন সিংয়ের মৃত্যুর পর তাঁর আবাসন দখল করে নেওয়া হয়। বহুবার আবাসন ফেরত চেয়ে আবেদন জানানো হলেও হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ। প্রশাসনের কাছেও একাধিকবার অভিযোগ জানানো হলেও কোনও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি বলেও দাবি পরিবারের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seventeen − seventeen =