বর্ধমানের মেমারীর রসুলপুর বাজারে বুলডোজার অভিযান।,মধ্যরাতে গুঁড়িয়ে দেওয়া হলো একাধিক অবৈধ দোকান

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মেমারি :: শনিবার ২৫,জুলাই :: বর্ধমানের মেমারীর রসুলপুর বাজার সংলগ্ন এলাকায় শুক্রবার মধ্যরাতে চলল প্রশাসনের বুলডোজার অভিযান। রসুলপুর রেল স্টেশনের পার্শ্ববর্তী সরকারি জমি দখল করে নির্মাণ করা একাধিক দোকান ও অস্থায়ী কাঠামো ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়।

জানা গেছে, দীর্ঘদিন ধরে রেল স্টেশন সংলগ্ন সরকারি জমির একাংশ দখল করে বেশ কিছু মানুষ দোকানপাট নির্মাণ করে ব্যবসা চালাচ্ছিলেন।

অভিযোগ, সরকারি জমিতে অনুমতি ছাড়াই তৈরি হয়েছিল ওই সমস্ত দোকান। এরপর প্রশাসনের পক্ষ থেকে উচ্ছেদ অভিযানের সিদ্ধান্ত নেওয়া হয়।

গভীর রাতে বুলডোজার নিয়ে অভিযান চালিয়ে একে একে ভেঙে ফেলা হয় ওই সমস্ত অবৈধ নির্মাণ। অভিযানের জেরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। সরকারি জমি দখলমুক্ত করতেই এই অভিযান বলে জানা গিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nine − 5 =