রথের মেলা দেখে বাড়ি ফেরার পথে বাইক দুর্ঘটনায় মৃত্যু দুই পরিযায়ী শ্রমিক বন্ধুর

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বাগদা :: শনিবার ২৫,জুলাই :: কয়েকদিন হলো দুই বন্ধু পরিযায়ী শ্রমিক। ভিনরাজ্যে কাজের জায়গা থেকে বাড়ি এসেছে কয়েকদিন হল। কিন্তু গতকাল রথের মেলা দেখতে যাওয়াই তাদের কাল হয়।

বনগাঁর গাঁড়াপোতা রথের মেলা থেকে বাইকে করে দুই বন্ধু বাড়ি ফেরার পথে উত্তর ২৪ পরগনার বাগদা থানার দুর্গাপুর মোড়ে এক কদম গাছের সঙ্গে সরাসরি গিয়ে ধাক্কা মারে বাইকটি। ঘটনাস্থলেই মৃত্যু হয় দুই বন্ধুর। ঘটনাটি ঘটেছে গতকাল রাত এগারোটা থেকে সাড়ে এগারোটা নাগাদ।

নিতাই দেবনাথ                                            আজিজ বিশ্বাস 

মৃত দুজন হলো করঙ্গ টালিখোলা পাড়ার নিতাই দেবনাথ এবং করঙ্গ চারা বটতলা ঈদগাঁও ময়দানের বাসিন্দা আজিজ বিশ্বাস। মৃত দুজনের বয়স ঊনিশ থেকে কুড়ি বছরের মধ্যে। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

জানা যায়, ছোটবেলায় বাবা মারা যাওয়ার কিছুদিন পর তার মা নিখোঁজ হয়ে যায়। ঠাকুরদা-ঠাকুরমার কাছে মানুষ হয়ে বড় হলে নিতাই দেবনাথ আন্দামানে যায় কাজ করতে। সপ্তাহখানেক বাড়িতে এসেছে নিতাই। বন্ধু আজিজ বিশ্বাসও পরিযায়ী শ্রমিক। সে ব্যাঙ্গালোরে কাজ করতো, কিছুদিন আগে বাড়িতে এসেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × 3 =