নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: অন্ডাল :: সোমবার ২৭,জুলাই :: খনি অঞ্চলের বিভিন্ন জায়গায় একটা সময় ডিও-এর কয়লা লোডিং হতো মানুষ দ্বারা। বর্তমানে কোন এলাকায় বিভিন্ন কয়লা রাইটিং এ ডিওর কয়লা লোডিং হচ্ছে মেশিন দ্বারা আর তাতেই কাজ হারিয়েছে বহু মানুষ এমনটাই অভিযোগ।
যারা কয়লা লোডিং এর শ্রমিকের কাজ করতো তারা বর্তমানে বেকার হয়ে পড়েছে। তাই পুনরায় শ্রমিক দ্বারা ডিওর কয়লা লোডিং করার দাবিতে সাইডিং চত্বরে বিক্ষোভে সামিল হলো এলাকার বেশ কিছু যুবক।
ঘটনায় যাতে পরিস্থিতি উত্তেজনা পূর্ণ না হয় সেদিকে নজর রেখে পৌঁছেছে অন্ডাল থানার উখড়া ফাঁড়ির পুলিশ।
বর্ধমানের ডিও-র মালিক পক্ষ ও এলাকার কাজ হারানো মানুষদের মধ্যে শুপ্ত উত্তেজনা রয়েছে। ডিও-র কয়লার লোডিং কাজে নিযুক্ত বিকাশ হরিজন নামে এক শ্রমিক জানান, দীর্ঘ ১০ থেকে ১২ বছর ধরে তার মত প্রায় আরো ৪০ জন শ্রমিক এই ডিওর কয়লার লোডিং এর কাজে নিযুক্ত ।
হঠাৎ করে তাদের কাজ বন্ধ করে মেশিন দ্বারা লোডিং করাই সমস্যায় পড়েছেন তারা। তাহলে জানান হঠাৎ করে কাজ চলে যাওয়ায় পরিবার নিয়ে চরম সমস্যা ও হতাশায় ভুগছেন এই মুহূর্তে তারা তাদের কাজ ফিরে পেতে চান
আর সে কারণে তারা সোমবার সিদুলি সাইডিং এ মেশিন দ্বারা ডিওর কয়লার লোডিং এর কাজ বন্ধ করে বিক্ষোভে সামিল হয়েছেন।
তাদের দাবি ইসিএল ম্যানেজমেন্ট তাদের সঙ্গে বসুক এবং তাদের কাজ ফেরিয়ে দিক নতুবা তারা আগামী দিনে এই আন্দোলন আরো বৃহত্তর করতে অনশনেও বসবেন বলে হুশিয়ারি দেন।
যদিও এই ব্যাপারে ইসিএল কর্তৃপক্ষ এবং ডিওর কয়লা লোডিং এর টেন্ডার হোল্ডারের কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

