সজল দাশগুপ্ত :: সংবাদ প্রবাহ :: শিলিগুড়ি :: বুধবার ২৯,জুলাই :: রোদ-বৃষ্টির শীত উপেক্ষা করে সারা বছর ধরে রাস্তাঘাট পরিষ্কার করার কাজে ব্রতি থাকেন সাফাই কর্মীরা। তাদের কাজ ৩৬৫ দিনই চলতে থাকে।
“আপনাদের প্রসেনজিৎ” কর্মসূচির মাধ্যমে ১০ নম্বর ওয়ার্ডের সাফাই কর্মীদের হাতে সমাজসেবী প্রসেনজিৎ পাল এর উদ্যোগে তুলে দেওয়া হলো রেইনকোট ও ছাতা, ।
এদিন সকালে সূর্যসেন পার্কের সামনে অনুষ্ঠান মঞ্চে প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের সূচনা করা হয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিধায়ক দূর্গা মুর্মু, এছাড়া আরো উপস্থিত ছিলেন অন্যান্য বিজেপি নেতৃত্ব, বিশিষ্ট ব্যক্তিবর্গ।
সারা বছরই বিভিন্ন সমাজ সেবামূলক কাজ করে থাকেন সমাজ সেবি প্রসেনজিৎ । তাঁর উদ্যোগে ১০ নম্বর ওয়ার্ডের সাফাই কর্মীদের মধ্যে রেনকোট ও ছাতা বিতরণ করা হল।

