নেতাজি এবং আজাদহিন্দ ফৌজ সমন্ধে অশালীন মন্তব্যের প্রতিবাদে কোচবিহার এর সাংসদ এর বিরুদ্ধে থানায় অভিযোগ করলো ফরোয়ার্ড ব্লক

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কলকাতা :: বুধবার ২৯,জুলাই :: কোচবিহার:নেতাজি সুভাষচন্দ্র বসু ও আজাদ হিন্দ বাহিনী সম্পর্কে কুরুচিকর ও অবমাননাকর মন্তব্যের অভিযোগ তুলে সংসদ সদস্য নগেন রায় তথা অনন্ত মহারাজের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানাল সারা ভারত ফরওয়ার্ড ব্লক।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, নেতাজি ও আজাদ হিন্দ বাহিনী সম্পর্কে এ ধরনের মন্তব্য গোটা দেশবাসীর আবেগে আঘাত হেনেছে। এর প্রতিবাদে তারা ধিক্কার জানিয়ে অভিযুক্তের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং গ্রেপ্তারের দাবি তোলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × 1 =