নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: ধূপগুড়ি :: মঙ্গলবার ২৮,জুলাই :: রাজ্যে নতুন সরকার গঠনের পরপরই অপরাধ দমনে তৎপরতা বাড়িয়েছে পুলিশ।
গোপন সূত্রে খবর পেয়ে জলপাইগুড়ি জেলার ধূপগুড়ি থানা এলাকায় এক বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদক ট্যাবলেট বাজেয়াপ্ত করেছে পুলিশ।
উদ্ধার হওয়া নেশার সামগ্রীর আনুমানিক বাজার মূল্য ১ লক্ষ ৫৫ হাজার টাকারও বেশি।পুলিশ ওত পেতে বসে এই সাফল্য পেলেও, তদন্তের স্বার্থে এখনই বিস্তারিত তথ্য প্রকাশ করতে রাজি হয়নি। ধৃতদের আগামীকাল জলপাইগুড়ি জেলা আদালতে পেশ করা হবে।
এই চক্রের সঙ্গে আর কারা জড়িত এবং মাদক কোথা থেকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল, তা খতিয়ে দেখছে ধূপগুড়ি থানার পুলিশ। এদিন পুলিশের এই বিশেষ অভিযানটি চলে ধুপগুড়ি স্টেশন সংলগ্ন নাকা চেকিং পয়েন্টে

