নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মালদহ :: মঙ্গলবার ২৮,জুলাই :: জোড়া অভিযোগ তৃণমূল বিধায়কের বিরুদ্ধে। মালতিপুরের তৃণমূল বিধায়ক আব্দুর রহিম বকশির বিরুদ্ধে জমি দখলের অভিযোগ। মালদার রতুয়ার ঘটনা।
রতুয়া থানার রুকুন্দিপুরের বাসিন্দা শকুন্তলা ঘোষ রতুয়া থানায় অভিযোগ করেছেন। রতুয়া বিডিও অফিসের সামনে তাদের একটি আসি শতক দেবতর সম্পত্তি রয়েছে। তার মধ্যে ৬০ শতক জমি দখল করেছেন আব্দুর রহিম বক্সী সহ ৮ জন ব্যক্তি।
শকুন্তলা ঘোষের ছেলে বলেন রতুয়ার রুকুনদীপুরে তাদের একটি মন্দির রয়েছে, রতুয়া বিডিও অফিসের কাছে সেই মন্দিরের একটি দেবতর সম্পত্তি রয়েছে। ২০১৫ সালে তাদের এই জমিটি দখল হয়ে যায়। এর আগেও বারবার তিনি অভিযোগ জানিয়েছেন। কিন্তু কোন লাভ হয়নি।
সেই সময় তৃণমূলের সরকার ছিল রহিম বকশি তৃণমূলের বিধায়ক তথা জেলা তৃণমূলের সভাপতি ছিলেন আর সেই কারণে পুলিশ কোন ব্যবস্থা নেয় নি।
তাদেরকে মাঝেমধ্যেই হুমকি দেওয়া হতো। সরকার পরিবর্তনের পর তার মা থানায় অভিযোগ জানিয়েছেন তারা তাদের মন্দিরের এই দেবতর সম্পত্তি ফেরত চান। আইন অনুযায়ী ব্যবস্থা চান।
যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন আব্দুর রহিম বক্সী। তিনি বলেন যেই জমিটির কথা বলা হচ্ছে। সেই শকুন্তলা ঘোষের সাথে আমার আগে সেটেলমেন্ট হয়ে গিয়েছিল এখন কেন অভিযোগ করছে বুঝতে পারছি না। আমার বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে।

