অস্বাভাবিক মৃত্যু যুবকের, দোষীদের শাস্তির দাবিতে রাস্তায় টায়ার জ্বালিয়ে পথ অবরোধের শামিল হল স্থানীয় বাসিন্দারা।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কোচবিহার :: মঙ্গলবার ২৮,জুলাই :: অস্বাভাবিক মৃত্যু যুবকের, দোষীদের শাস্তির দাবিতে রাস্তায় টায়ার জ্বালিয়ে পথ অবরোধের শামিল হল স্থানীয় বাসিন্দারা। এই ঘটনায় উত্তেজনার পরিবেশ সৃষ্টি হয় কোচবিহার শহরের ১৮ নম্বর ওয়ার্ডের বাঁধ সংলগ্ন এলাকায়।

স্থানীয় সূত্রে জানা যায় গত রবিবার রাতে ওই এলাকায় একটি ভান্ডারা চলছিল। অভিযোগ ওই ভান্ডারাতে থাকা কয়েকজন মানিক রায় নামে যুবককে বেধরক মারধর করে।

এরপরই অপমান বোধ হওয়ায় মানিক রায় আত্মহত্যার চেষ্টা করে এবং তার পরিবারের সদস্যরা তাকে কোচবিহারের একটি বেসরকারি নার্সিংহোমে নিয়ে যায়।

গতকাল সন্ধ্যায় মানিক রায়ের মৃত্যু হয়। আজ ময়না তদন্তের পর তার দেহ নিয়ে আসা হয় ১৮ নম্বর ওয়ার্ডের বাঁধ এলাকায় , সেখানে স্থানীয় বাসিন্দারা রাস্তায় টায়ার জ্বালিয়ে দোষীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবিতে পথ অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে।

যদিও পরবর্তীতে ঘটনাস্থলে এসে উপস্থিত হয় বিশাল পুলিশ বাহিনী। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

17 + 19 =