সিন্ডিকেট-তোলাবাজি এবং এলাকায় সন্ত্রাসের অভিযোগে হুগলির সিঙ্গুরে গ্রেপ্তার তৃণমূল কংগ্রেসের ‘টাইগার’

জাকির আলী :: সংবাদ প্রবাহ :: সিঙ্গুর :: মঙ্গলবার ২৮,জুলাই :: ছাত্র রাজনীতি করে উঠে আসা নবকুমারের বিরুদ্ধে এলাকায় সিন্ডিকেট চালানো, বিরোধীদের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। বিজেপির মণ্ডল সভাপতি শচিন বিশ্বাস বলেন, ‘এলাকায় ত্রাসের পরিবেশ সৃষ্টি করত এই নবকুমার।

তোলাবাজি করে বেড়াত। সেই কারণেই তাঁদের বিরুদ্ধে বিক্ষোভ দেখিয়েছে কিছু মানুষ।’ সিন্ডিকেট-তোলাবাজি এবং এলাকায় সন্ত্রাসের অভিযোগে হুগলির সিঙ্গুরে গ্রেপ্তার তৃণমূল কংগ্রেসের ‘টাইগার’।

সিঙ্গুর ব্লকের বৈঁচিপোতা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান নবকুমার বাগ ওরফে টাইগারকে সোমবার রাতেই আটক করেছিল পুলিশ।

তার পরে নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাঁকে গ্রেপ্তার করা হয়। পুলিশ সূত্রে খবর, নবকুমার এবং বৈঁচিপোতা গ্রাম পঞ্চায়েতের প্রধান ও উপ প্রধানকে ঘিরে সোমবার বেশ কয়েক জন বিক্ষোভ দেখান।

তাঁদের লক্ষ্য করে ডিমও ছোড়া হয়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে প্রধান-উপপ্রধানকে উদ্ধার করে পুলিশ। পরে লিখিত অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করা হয় নবকুমারকে। এ বিষয়ে চুঁচুড়ার প্রাক্তন তৃণমূল বিধায়ক তথা জেলা সভাপতি অসিত মজুমদার বলেন, ‘আমি এ ব্যাপারে কিছুই জানি না। না জেনে কিছু বলতে পারব না।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two + 3 =