শিলিগুড়ি সূর্যসেন পার্কের আধুনিকীকরণ, মহানন্দা নদীর সৌন্দর্যায়নের পরিকল্পনা

সজল দাশগুপ্ত :: সংবাদ প্রবাহ :: শিলিগুড়ি :: মঙ্গলবার ২৮,জুলাই :: সূর্যসেন পার্কের আধুনিকীকরণ এবং মহানন্দা নদীর তীরের সৌন্দর্যায়নের পরিকল্পনাকে সামনে রেখে সোমবার এলাকা পরিদর্শন করলেন রাজ্যের পর্যটন শংকর ঘোষ।

এদিন তাঁর সঙ্গে ছিলেন কলকাতার নিকো পার্কের আধিকারিকরাও। সূর্যসেন পার্ক ঘুরে দেখে পার্কের পরিকাঠামো উন্নয়ন, নতুন আকর্ষণ সংযোজন এবং দর্শনার্থীদের জন্য আরও উন্নত বিনোদনের ব্যবস্থা নিয়ে আলোচনা হয়।

মন্ত্রী জানান, পর্যটকদের আকর্ষণ বাড়াতে এবং স্থানীয় মানুষের বিনোদনের সুযোগ আরও উন্নত করতে পার্কে একাধিক নতুন রাইড আনার পরিকল্পনা রয়েছে।

এছাড়াও মহানন্দা নদীর রিভারফ্রন্টকে বিশেষ করে প্রবীণ নাগরিকদের জন্য আরও আকর্ষণীয় ও আরামদায়ক করে গড়ে তোলার পরিকল্পনার কথাও জানান তিনি।

NJDP-এর নিয়ম মেনে নদীর তীরের যতটা সম্ভব সৌন্দর্যায়ন করা হবে বলে তিনি আশ্বাস দেন।
পর্যটন মন্ত্রী শংকর ঘোষ বলেন, “শিলিগুড়ির পর্যটন সম্ভাবনাকে আরও এগিয়ে নিয়ে যেতে সূর্যসেন পার্ক ও মহানন্দা নদীর রিভার ফ্রন্টকে আধুনিক ও আকর্ষণীয় করে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। সাধারণ মানুষের সুবিধা এবং পর্যটকদের আকর্ষণ—দুই দিকেই গুরুত্ব দেওয়া হচ্ছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × one =