নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: আসানসোল :: মঙ্গলবার ২৮,জুলাই :: দু’দিনের পুলিশ হেফাজতের মেয়াদ শেষ হওয়ার পর রামপুর চেকপোস্টে কথিত তোলাবাজি মামলায় গ্রেফতার দুই মোটর ভেহিকেলস ইন্সপেক্টরকে বুধবার ফের আসানসোল আদালতে তোলা হয়।
উল্লেখ্য, আসানসোলের ১৯ নম্বর জাতীয় সড়কের কুলটির চৌরঙ্গী মোড় সংলগ্ন রামপুর চেকপোস্টে ‘ডান্ডা ট্যাক্স’-এর নামে ট্রাক থেকে তোলাবাজির অভিযোগে অরিন্দম বন্দ্যোপাধ্যায় ও নাজিমুল হক নামে দুই মোটর ভেহিকেলস ইন্সপেক্টরকে গ্রেফতার করেছিল আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের গোয়েন্দা বিভাগ।
এর আগে, রবিবার ধৃতদের ভার্চুয়াল মাধ্যমে আসানসোল আদালতে পেশ করা হলে বিচারক তাঁদের দু’দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন।
এদিকে, এই অভিযোগের পরিপ্রেক্ষিতে রাজ্যের পরিবহণ দপ্তর আগেই দুই মোটর ভেহিকেলস ইন্সপেক্টরকে সাসপেন্ড করেছে। বর্তমানে মামলার তদন্ত এগিয়ে নিয়ে যাচ্ছে পুলিশ।

