বর্ধমানে রেনেসাঁ টাউনশিপে পাক জঙ্গির গ্ৰেফতার হওয়া তার বাড়ি বর্ধমানের মন্তেশ্বরের দিঘনগরের।

সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: বর্ধমান :: শনিবার ০১,আগস্ট :: বর্ধমানের গ্রেপ্তার হওয়া পাকিস্তানি জঙ্গির বাড়ি মন্তেশ্বর জঙ্গি সন্দেহে গ্রেপ্তার হামিম মন্ডলের বাড়ি মন্তেশ্বরের দীঘনগর এলাকায়। অভিযুক্ত হামিমের মা-বাবা বাড়িতে না থাকলেও তার আত্মীয়রা থাকে গ্রামের বাড়িতে।

হামিম যে জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত সেটা মানতে পারছেন না পরিবারের সদস্যরা তা জানালেন তারা। উল্লেখ্য,পাক জইশের যোগ বর্ধমানে এক জঙ্গি গ্ৰেফতার! রেনেসাঁ উপনগরীর রোহিনী নামে ফ্ল্যাট থাকতো পরিবারকে নিয়ে। রেনেসাঁর জিম সেন্টার থেকেই গ্ৰেফতার করে তাকে।

মোবাইলে শুভেন্দু অধিকারীর কর্মসূচির তথ্য রয়েছে দাবি। বাবা-মা ও তিন ভাই বোনের সঙ্গে পূর্ব বর্ধমানের রেনেসাঁয় বাড়ি ভাড়া নিয়ে থাকতেন । রেনেসাঁ উপনগরীর রোহিনী -৯ এর তৃতীয় তলায় থাকতেন। হামিম মন্ডল বাবা মনিরুদ্দিন মন্ডল। মনিরুদ্দিন দুই ছেলে এক মেয়েকে নিয়ে থাকতো।

ভোটের ফল প্রকাশে পর থেকে রেনেসাঁ য় থাকছিল ওই পরিবারটি। মনিরুদ্দিন তার বাড়ি মন্তশ্বরের কুসুমগ্রামে বলে জানিয়েছিল। এসটিএফের সহায়তায় বেঙ্গল অ্যান্টি টেররিস্ট স্কোয়াড হামিমকে গ্রেফতার করে। হামিম যে জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত সেটা মানতে পারছেন না পরিবারের সদস্যরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

6 + six =