একই দিনে সাপের কামড়ে মৃত্যু বাগদা এলাকার গৃহবধূ ও সাত বছরের শিশু কন্যার, বর্ষায় সাপের উপদ্রব , আতঙ্কে এলাকাবাসী

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বাগদা :: সোমবার ৩,আগস্ট :: রাতের খাওয়া দাওয়া সেরে স্বামীর সাথে শুতে গিয়েছিলেন গৃহবধূ মাঝরাতে হঠাৎ কিছু একটা কামড়ে ঘুম ভেঙে যায়। এরপর স্বামীকে ডেকে দেখাতেই লক্ষ্য করে পেটের নিচে তিনটি কামরের দাগ।

এরপরই ওই গৃহবধূকে নিয়ে স্থানীয় হাসপাতালে গেলে সেখান থেকে রেফার করা হয় বনগাঁ মহকুমা হাসপাতালে। হাসপাতালে আনার পরে গৃহবধূর মৃত্যু হয়।

চিকিৎসক নিশ্চিত করেন সাপের কামড়ে তার মৃত্যু হয়েছে । মৃত গৃহবধূর নাম মিনাক্ষী দাস বিশ্বাস (৩৭)। বাড়ি বাগদা থানার হেলেঞ্চা তিন নম্বর ট্যাংকিপাড়া।

পাশাপাশি সাপের কামড়ে মৃত্যু হল বাগদা থানার উত্তর জিয়ালার সাত বছরের শিশু কন্যার। জানাযায় দিন করেক আগে সাপের কামড় খেয়ে বনগাঁ মহকুমা হাসপাতালে ভর্তি হয়েছিল ওই শিশু।

এরপর হাই ডিপেন্ডেন্সি ইউনিটে দীর্ঘ লড়াইতে তার শেষ রক্ষা হয়নি। বাবা সঞ্জয় বিশ্বাস মেয়ে নিথর দেহ নিয়ে বাড়ি ফিরলেন। প্রসঙ্গত টানা বৃষ্টিতে বাগদার বিভিন্ন এলাকায় সাপের উপদ্রব বেড়েছে । একই দিনে দুজনার মৃত্যুর ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে সমগ্র বাগদা জুড়ে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

15 − five =