সজল দাশগুপ্ত :: সংবাদ প্রবাহ :: শিলিগুড়ি :: রবিবার ২,আগস্ট :: “স্বাধীনতা কাপ ২০২৬” উপলক্ষে আয়োজিত হতে চলেছে এক জমজমাট ৭-এ-সাইড ডে-নাইট ফুটবল টুর্নামেন্ট।
স্বাধীনতা দিবসের তাৎপর্যকে স্মরণীয় করে তুলতে এবং যুব সমাজকে খেলাধুলার মাধ্যমে সুস্থ, ঐক্যবদ্ধ ও ইতিবাচক পথে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যেই এই বিশেষ উদ্যোগ।
১৫ আগস্ট ২০২৬ (শনিবার) বিবেকানন্দ স্কুল মাঠে অনুষ্ঠিত হবে স্বাধীনতা কাপ ২০২৬।সকাল ১০টা থেকে শুরু হবে খেলা।এই টুর্নামেন্টে অংশগ্রহণ করতে পারবেন ১৫ নম্বর ওয়ার্ডের ১৮ বছর বা তার ঊর্ধ্বের বাসিন্দারা। ফুটবলের রোমাঞ্চ, প্রতিদ্বন্দ্বিতা এবং ক্রীড়াসুলভ মানসিকতার মধ্য দিয়ে স্বাধীনতা দিবস উদযাপনের এক অনন্য সুযোগ এনে দিচ্ছে এই আয়োজন।
আয়োজকদের পক্ষ থেকে সকল ফুটবলপ্রেমী ও ক্রীড়াপ্রেমীদের আন্তরিক আহ্বান—দল গঠন করে অংশ নিন, মাঠে উপস্থিত থেকে খেলোয়াড়দের উৎসাহিত করুন এবং খেলাধুলার মাধ্যমে সুস্থ ও ঐক্যবদ্ধ সমাজ গড়ার এই উদ্যোগকে সফল করে তুলুন।

