নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কৃষ্ণনগর :: রবিবার ২,আগস্ট :: নদিয়ার কৃষ্ণনগর স্টেশনে এসে পৌছলেন ‘সিন্দুর অপারেশন’-এ অংশগ্রহণকারী এক বীর জওয়ান। অবসর নেওয়ার পর রবিবার কৃষ্ণনগর সিটি জংশন স্টেশনে পৌঁছান তিনি।
স্টেশনে তাঁকে ফুলের তোড়া ও মালা পরিয়ে উষ্ণ অভ্যর্থনা জানানো হয় সকলের তরফ থেকে। উপস্থিত ছিলেন আরপিএফ কর্মী, পরিবারের সদস্য, আত্মীয়-স্বজন এবং বন্ধু-বান্ধব। আবেগঘন পরিবেশে প্রদীপ জ্বালিয়ে কপালে সিঁদুরের ফোঁটা দিয়ে বীরজওয়ান কে সম্মান জানানো হয়।
দেশসেবায় তাঁর অবদানের জন্য সকলেই তাঁকেই শুভেচ্ছা ও অভিনন্দন জানান। সংবর্ধনার শেষে স্টেশন থেকে তিনি নিজ গ্রামের বাড়ি নদিয়ার হৃদয়পুরের উদ্দেশে রওনা দেন। দীর্ঘ কর্মজীবনের ইতি টেনে বাড়ি ফেরায় পরিবার ও এলাকাবাসীর মধ্যে ছিল আনন্দের আবহ।
প্রিয় মানুষকে একনজর দেখতে এবং শুভেচ্ছা জানাতে বহু মানুষ সেখানে ভিড় করেন। সম্প্রীতি জীবন যুদ্ধের অবসান কাটলো বর্তমান এই সাহসী বীর জওয়ানের।

