জামালপুর সবজি বাজারে অভিযান করলেন জামালপুরের বিধায়ক অরুন হালদার

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: জামালপুর :: মঙ্গলবার ৪,আগস্ট :: জামালপুর সবজি বাজারে অভিযান করলেন জামালপুরের বিধায়ক অরুন হালদার,সঙ্গে ছিলেন বিডিও পার্থ সারথী দে ও জামালপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক পঙ্কজ নস্কর ।

সবজির দাম বৃদ্ধির খবর কয়েকদিন ধরেই আসছিল তারই পরিপ্রেক্ষিতে এই অভিযান,বাজারে আগত সাধারণ মানুষের সাথে যেমন কথা বলেন তেমনই প্রত্যেক সবজি বিক্রেতাদের সাথেও কথা বলে প্রতিটি সবজির দামের খোঁজ খবর নেন এমনকি একমাস আগে কী দাম ছিল তাও জানতে চান।অরুন বাবু বলেন তাঁদের মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন প্রত্যেক বিধায়ক কেই নিজের এলাকার বাজার পরিদর্শন করতে হবে, সাধারণ মানুষের যাতে কোনো ভাবেই অসুবিধা না হয় সেটা দেখতে হবে, তিনি প্রত্যেক সবজি বিক্রেতাদের বলেছেন কেউ যেন অতিরিক্ত দাম না নেন।

এটা আগের সরকারের আমল নয়,এই সময় কাউকে তাদের কোনো রকম চাঁদা দিতে হবে না, তারা নির্ভয়ে ব্যবসা করতে পারবে, জামালপুর বাজারে আদা ছাড়া বাকি সব সবজির দাম মোটামুটি ঠিক আছে বলেই তিনি জানান।

এই ধরনের অভিযান বিভিন্ন ক্ষেত্রেই চলবে বলে তিনি জানান, কারণ তাঁদের সরকার যে কোনো ধরনের মজুতদার এর বিরুদ্ধে, সাধারণ মানুষের স্বার্থ আগে দেখা হবে,সাধারন মানুষ বিধায়কের এই কাজের প্রশংসা করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × 4 =