আদালতের নির্দেশে তৃণমূল নেতার জোর করে দখল করা জমি ফিরে পেল জমি মালিক

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: হাসনাবাদ :: বুধবার ৫,আগস্ট :: হাসনাবাদের বেনা গ্রামের বাসিন্দা- আব্দুর রহিম গাজী- র জমির পাশেই থাকে তৃণমূল নেতা আব্দুর রশিদ গাজী ও হাসান গাজী । কিন্তু এই তৃণমূল নেতাদের বাড়িতে ঢোকা বা বেরোনোর জন্য তেমন চওড়া রাস্তা ছিল না ।

তখন জোর করে প্রতিবেশী আব্দুর রহিম গাজীর জমি দখল করে রাতারাতি ঢালাই রাস্তা তৈরি করে নেয় । আব্দুর রহিম গাজীর পরিবার বাধা দিতে আসলে তাদেরকে মারধর করা হয় এমনকি মহিলাদেরকেও মারধর করা হয় ।

এরপর কোথাও সমস্যার সমাধান না হওয়ায় অবশেষে আব্দুর রহিম গাজী আদালতের দ্বারস্থ  হয় । এবার আদালতের নির্দেশে সেই ঢালাই রাস্তা ভেঙে আব্দুর রহিম গাজীর জায়গা তাকে ফিরিয়ে দেওয়া হচ্ছে । ঘটনাস্থলে হাসনাবাদ থানার পুলিশ ।

যদিও এই বিষয়ে যাদের বিরুদ্ধে অভিযোগ ,সেই- আব্দুর রশিদ গাজী ও হাসান গাজী বাড়িতে না থাকায় তাদের কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eight + one =