শিলিগুড়িতে স্বাধীনতা দিবসকে সামনে রেখে দেশজুড়ে শুরু হয়েছে ‘হর ঘর তিরঙ্গা’ কর্মসূচি।

সজল দাশগুপ্ত :: সংবাদ প্রবাহ :: শিলিগুড়ি :: বুধবার ১২,আগস্ট :: স্বাধীনতা দিবসকে সামনে রেখে দেশজুড়ে শুরু হয়েছে ‘হর ঘর তিরঙ্গা’ কর্মসূচি। সেই কর্মসূচির অংশ হিসেবে বুধবার শিলিগুড়ির দীনবন্ধু মঞ্চে আয়োজন করা হলো বিশেষ রঙ্গোলি অনুষ্ঠানের।

জাতীয় পতাকার প্রতি শ্রদ্ধা ও দেশাত্মবোধের বার্তা সাধারণ মানুষের মধ্যে পৌঁছে দিতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। এদিন দীনবন্ধু মঞ্চে রঙ্গোলি অনুষ্ঠানের পাশাপাশি একটি বিশেষ ট্যাবলোরও আয়োজন করা হয়।

দীনবন্ধু মঞ্চ থেকে ট্যাবলোটি ফ্ল্যাগ অফ করা হয়। আগামী ১৭ আগস্ট পর্যন্ত এই ট্যাবলোটি শিলিগুড়ি শহরের বিভিন্ন এলাকা পরিক্রমা করবে।

শহরের বিভিন্ন প্রান্তে পৌঁছে সাধারণ মানুষের মধ্যে জাতীয় পতাকা বিতরণ করা হবে। প্রশাসনের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচির মূল লক্ষ্য স্বাধীনতা দিবসের আগে সাধারণ মানুষের মধ্যে জাতীয় পতাকা ব্যবহারের বিষয়ে উৎসাহ তৈরি করা এবং দেশপ্রেমের বার্তা আরও বেশি সংখ্যক মানুষের কাছে পৌঁছে দেওয়া।

ট্যাবলোর মাধ্যমে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা ও জনবহুল স্থানে পৌঁছে জাতীয় পতাকা বিতরণ করা হবে। শুধু ট্যাবলোর মাধ্যমেই নয়, শিলিগুড়ির এসডিও অফিস থেকেও সাধারণ মানুষের মধ্যে জাতীয় পতাকা বিতরণের ব্যবস্থা করা হয়েছে।

প্রশাসনের পক্ষ থেকে শহরবাসীকে ‘হর ঘর তিরঙ্গা’ কর্মসূচিতে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ten + 17 =