তিরঙ্গা যাত্রায় ভয়াবহ পথ দুর্ঘটনায় আহত চার বিজেপি কর্মী পান্ডুয়ায়

জাকির আলী :: সংবাদ প্রবাহ :: পানডুয়া :: বৃহস্পতিবার ১৩,আগস্ট :: হুগলি-বৈঁচি বেরিলা কোচমালী থেকে তিন্নের উদ্দেশ্যে ছোট হাতিকরে তিরাঙ্গা যাত্রায় অংশ নিতে আসার পথে পথ দুর্ঘটনার কবলে পড়ে চার বিজেপি কর্মী গুরুতর আহত। যে গাড়িটি সঙ্গে ধাক্কা হয় সেটি পান্ডুয়ার দিক থেকে বর্ধমানের দিকে যাচ্ছিল।দুর্ঘটনার সাথে সাথে স্থানীয় মানুষ আহতদের নিয়ে পান্ডুয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যায় পান্ডুয়া গ্রামীণ হাসপাতালের ডাক্তার তাদেরকে উচ্চ মানের চিকিৎসার জন্য চুঁচুড়া সদর হাসপাতালে স্থানান্তরিত করেন। চারজন আহতদের মধ্যে একজনার অবস্থা আশ্রয় জনক বলে স্থানীয়দের মত।

যারা আহত হয়েছেন আমান মৌরির বাসিন্দা তরুণ রায় হাজীপুরের বাসিন্দা শিখা কোলে সুকান্ত দলুই ও শ্রীপুরের বাসিন্দা, রামপ্রসাদ সিং। পান্ডুয়া থানার পুলিশ ঘটনার তদন্ত করছেন খবর লেখার সময় পর্যন্ত ঘাতক গাড়িটি পলাতক ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ten + 2 =