স্বাধীনতা দিবসে তৃণমূলের কুনাল ঘোষ দুই তরফেই হাজির সশরীরে

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কলকাতা :: শনিবার ১৫,আগস্ট :: ঋতব্রত পন্থী তৃণমূল কংগ্রেস এর মেট্রোপলিটন এর তৃণমূল ভবনে হঠাৎ হাজির কুনাল ঘোষ। জাতীয় পতাকাকে শ্রদ্ধা জানানোর পাশাপাশি দিলেন বক্তৃতা।

আজ মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে তপসিয়া তৃণমূল ভবনে জাতীয় পতাকা উত্তোলন কর্মসূচিতে যোগ দিয়েছিলেন কুনাল ঘোষ দোলা সেন রা। সেই কর্মসূচি সেরে ফেরার পথে মেট্রোপলিটনের তৃণমূল ভবনে হাজির হন কুনাল দরজা খোলা দেখে।

তারপরই সেখানে পতাকাকে শ্রদ্ধা জানান। ঋতব্রত পন্থী তৃণমূল নেতৃত্বদের অনুরোধে সংক্ষিপ্ত বক্তৃতাও দেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

13 + 12 =