BREAKING NEWS :: তিরুপতির একটি মোবাইল শোরুম থেকে চুরি যাওয়া প্রায় ২০০টি আইফোন (iPhone) উদ্ধার করল মুর্শিদাবাদের ফারাক্কা ও অন্ধ্রপ্রদেশ পুলিশ

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: জঙ্গিপুর :: শনিবার ১৫,আগস্ট :: অন্ধপ্রদেশের তিরুপতির একটি মোবাইল শোরুম থেকে চুরি যাওয়া প্রায় ২০০টি আইফোন উদ্ধার করল মুর্শিদাবাদের ফারাক্কা ও অন্ধ্রপ্রদেশ পুলিশ। উদ্ধার হওয়া এই ফোনগুলির মোট বাজারমূল্য প্রায় দুই কোটি টাকা বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।

পুলিশ সূত্রে খবর, গত ৮ আগস্ট অন্ধপ্রদেশের তিরুপতিতে একটি মোবাইলের শোরুমের দেওয়াল ভেঙে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটে।

শোরুম থেকে উন্নত মানের সমস্ত আইফোন চুরি করে চম্পট দেয় দুষ্কৃতীরা। ঘটনার তদন্তে নেমে অন্ধ্রপ্রদেশ পুলিশ জানতে পারে, অভিযুক্তরা পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের ফারাক্কায় গা ঢাকা দিয়ে রয়েছে।

এর পরেই অন্ধ্রপ্রদেশ পুলিশ জঙ্গিপুর পুলিশ জেলার পুলিশ সুপার ও ফারাক্কা থানার সঙ্গে যোগাযোগ করে। শুক্রবার সকালে গোপন সূত্রে খবর পেয়ে ফারাক্কা ব্লকের বেনিয়াগ্রাম পঞ্চায়েতের লোহাপট্টি এলাকায় যৌথ অভিযান চালানো হয়।

সেখান থেকে চারজন দুষ্কৃতীকে গ্রেফতার করা হয় এবং তাদের কাছ থেকেই উদ্ধার করা হয় চুরি যাওয়া ২০০টি আইফোন। জানতে পেরেছে, ধৃতরা দীর্ঘদিন ধরে বিভিন্ন দুষ্কৃতীমূলক অপরাধের সঙ্গে যুক্ত ছিল।

ধৃতদের পরিচয় — ১. নাসিরুদ্দিন শেখ (বাড়ি: ঝাড়খণ্ডের রাধানগর এলাকা) ২. টনিক শেখ (বাড়ি: ঝাড়খণ্ডের রাধানগর এলাকা) ৩. আলাম শেখ (বাড়ি: ঝাড়খণ্ডের রাধানগর এলাকা) ৪. আসমারুল হক (বাড়ি: ফারাক্কা ব্যারেজের সরকারি আবাসন)

শুক্রবারই অন্ধ্রপ্রদেশ পুলিশ ও ফারাক্কা থানার যৌথ অভিযানে ধৃতদের জঙ্গিপুর মহকুমা আদালতে পাঠানো হয়েছে। এই ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত আছে কিনা, তাতিয়ে দেখতে তদন্ত চালিয়ে যাচ্ছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × 3 =