নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: হিঙ্গলগঞ্জ :: মঙ্গলবার ১৮,আগস্ট :: হিঙ্গলগঞ্জের রামমঙ্গল নদীর রমাপুর এলাকায় নদীর বাঁধে ২০০ ফুট বাঁধে ধস নেমেছে, যখন তখন বড় দুর্ঘটনার আশংকা।
গত কয়েকদিনের বৃষ্টির ফলে হিঙ্গলগঞ্জের রায়মঙ্গল নদীর রমাপুর এলাকায় নদীর বাঁধে প্রায় ২০০ ফুট ধস দেখা দিয়েছে । অবিলম্বে এই ধস যদি মেরামত না করা হয় তাহলে নদীর বাঁধ ভেঙে গ্রামের পর গ্রাম জনমগ্ন হওয়ার আশঙ্কা। আর এই আতঙ্কে ভুগছে এলাকার মানুষ ।

