নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: আসানসোল :: মঙ্গলবার ১৮,আগস্ট :: সরকারি বিদ্যালয়ে প্রাঙ্গনে ধস আতঙ্কে পড়ুয়ার, পাণ্ডবেশ্বর বিধানসভার হরিপুর এলাকার ঘটনা। ২০২৩ সালে এই বিদ্যালয়ে এরকম ধসের ঘটনা ঘটেছিল।
সেই মুহূর্তে ইসিএলের কেন্দ্রা এরিয়া কর্তৃপক্ষ বিদ্যালয়ের টিকে অন্য জায়গায় পুনর্বাসন দেওয়ার কথা বললেও কাজে তা হয়নি। বর্তমানে এই স্কুলে ৫২৮ জন ছাত্রছাত্রী রয়েছে যারা একেবারে গরীব পরিবারের ছেলে মেয়ে।
গত কয়েকদিনের নিম্নচাপের যে প্রবল বর্ষণের কারণে হঠাৎ মঙ্গলবার সকালে বিদ্যালয় এর মিড ডে মিল রান্নার ঘরের একেবারে পাশেই বিশাল আকার ধ্বস দেখা দেয়। সঙ্গে সঙ্গে আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। বিদ্যালয়ের শিক্ষক থেকে শুরু করে স্থানীয়রা ইসিএলের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ বলছেন।
যদিও এই দিনের ঘটনায় কোন প্রাণহানি হয়নি তবে যে কোনো সময় বড়সড়ো বিপদ হয়ে যেতে পারতো বলে জানান স্থানীয়রা। অবিলম্বে বিদ্যালয়টিকে অন্য জায়গায় নতুন করে বিদ্যালয়ে তৈরি করার দাবি তুলছেন তারা।।

