অন্নপূর্ণা ভাঙ্গরের ৩০০০ টাকা পেয়ে হিঙ্গলগঞ্জের মহিলারা কালী মন্দিরে পুজো দিলেন

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: হিঙ্গলগঞ্জ :: মঙ্গলবার ১৮,আগস্ট :: কথা দিয়ে কথা রাখলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারি । ১৭ আগস্ট মায়েদের একাউন্টে ঢুকেছে অন্নপূর্ণা যোজনা ৩০০০ টাকা।

উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জ অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে মহিলারা কেওড়া খালি থেকে হিঙ্গলগঞ্জ কালীবাড়ি পর্যন্ত রেলি করে মন্দিরে পূজা দেন ।

রাস্তায় গাড়ি থামিয়ে ও পথ চলতি মানুষের মধ্যে মিষ্টিমুখ করেন। তাদের সাথে উপস্থিত ছিলেন বিজেপির মহিলা মোর্চার কর্মীরা । তারা এই অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পেয়ে প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে,বলেন যোগ্য মহিলারা সবাই টাকা পাবেন

বিভ্রান্ত হওয়ার দরকার নেই, আজ ১৭ ই আগস্ট টাকা দেয়া শুরু হয়েছে ২০ আগস্ট পর্যন্ত টাকা দেওয়ার কাজ চলবে, কেউ বিভ্রান্ত হবেন না। এটা শুনে সকলেই খুশি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × two =