বাবাকে কুপিয়ে খুনের ঘটনায় ছেলে ও পুত্রবধূকে যাবজ্জীবন কারাদণ্ড দিল চন্দননগর দায়রা আদালত

জাকির আলী :: সংবাদ প্রবাহ :: চন্দননগর :: শুক্রবার ২১,আগস্ট :: বাবাকে কুপিয়ে খুনের ঘটনায় ছেলে ও পুত্রবধূকে যাবজ্জীবন কারাদণ্ড দিল চন্দননগর দায়রা আদালত। ঘটনাটি তারকেশ্বরের গৌরীবাটি এলাকার বলে জানা গিয়েছে।

অভিযোগ, ৬ জুলাই ২০২৩ তারিখে পারিবারিক বিবাদের জেরে ওই ব্যক্তিকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করা হয়। ঘটনার তদন্তের পর পুলিশ ছেলে ও তার স্ত্রীকে গ্রেফতার করে এবং তাঁদের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের হয়।

দীর্ঘ বিচার প্রক্রিয়ার পর চন্দননগর দায়রা আদালত অভিযুক্ত ছেলে ও পুত্রবধূকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা ঘোষণা করে।

আদালতের এই রায়ে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। মামলার বিস্তারিত তথ্য ও আদালতের রায়ের পূর্ণ বিবরণ সামনে এলে আরও জানা যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 + two =