সজল দাশগুপ্ত :: সংবাদ প্রবাহ :: শিলিগুড়ি :: রবিবার ৩০,আগস্ট :: শিলিগুড়ি পৌরসভা শিলিগুড়ির সেভোক রোডে অবস্থিত বিখ্যাত মিষ্টির দোকান ‘মাখন ভোগ’-এর ফ্যাক্টরিতে অভিযান চালিয়ে সিল করে দিয়েছে।
জানা গেছে, ব্যবহৃত ঘিতে মরা মাছি পাওয়া গেছে এবং ফ্যাক্টরির ভেতরের স্যানিটেশন অবস্থা অত্যন্ত খারাপ ছিল। মিষ্টি তৈরির এই কারখানার এমন অবস্থা খাদ্য নিরাপত্তা এবং জনস্বাস্থ্য নিয়ে গুরুতর প্রশ্ন তুলেছে।
এতদিন ধরে এমন পরিস্থিতিতে কীভাবে মিষ্টি তৈরি হচ্ছিল? শিলিগুড়ির অন্যান্য মিষ্টির দোকান এবং খাদ্য ইউনিটগুলোকেও কি কঠোর পরিদর্শনের আওতায় আনা উচিত?

