পানপুর মোড়ে মাঝের আঁটি ‘ তরুণ সংঘ ‘র উদ্যোগ ও পরিচালনায় ঝুলন উৎসব উপলক্ষে বিবেকানন্দ পার্কে শুরু হয়েছে ২৫ দিন ব্যাপী ১ম বার্ষিক ঝুলন উৎসব মেলা

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: উলুবেড়িয়া :: সোমবার ৩১,আগস্ট :: উলুবেড়িয়ার জাতীয় সড়কের নিমদীঘি সংলগ্ন উলুবেড়িয়া – আমতা রোডের প্রবেশ পথের মাঝের আঁটি পানপুর মোড়ে মাঝের আঁটি ‘ তরুণ সংঘ ‘ – র উদ্যোগ ও পরিচালনায় ঝুলন উৎসব উপলক্ষে বিবেকানন্দ পার্কে শুরু হয়েছে ২৫ দিন ব্যাপী ১ম বার্ষিক ঝুলন উৎসব মেলা। ‌

এই উৎসব মেলা প্রসঙ্গে উৎসব মেলা কমিটির সম্পাদক অহীন সিংহ রায় বলেন, ” আমাদের এই উলুবেড়িয়ায় উলুবেড়িয়া কালীমন্দির কমিটির পরিচালনায় কালীমন্দির প্রাঙ্গণে প্রায় এক মাস ব্যাপী রাস উৎসব ও মেলা হয়ে থাকে।এই এলাকার মানুষদের ঐ মেলায় যেতে হয় হাই রোড, রেললাইন পেরিয়ে। যেটা অতি ঝুঁকি পূর্ণ। উলুবেড়িয়ায় আরো একটি গ্ৰামীণ মেলা বৈশাখ মাসে হয়ে থাকে।যে মেলায় এই এলাকার মানুষদের যাওয়ার ইচ্ছা থাকলেও সব সময় যেতে পারে না।

আমাদের সংঘ – র পরিচালনায় এই বিবেকানন্দ পার্কে হরিনাম সংকীর্তন, দূর্গাপূজা সহ নানান অনুষ্ঠান হয়ে থাকে। আমাদের এই এলাকায় কোনো মেলা হয় না।

এলাকার মানুষদের বহুদিন ধরেই ইচ্ছা প্রকাশ করছিল , এলাকায় একটা মেলা হোক। মানুষজনদের সেই ইচ্ছা ও আশা পূরণ করার জন্য আমরা সংঘ – র সভ্য বৃন্দ এই এলাকায় একটা মেলা করার পরিকল্পনা করি।

ঠিক হয় ,ঝুলন উৎসব কে কেন্দ্র করে সংঘ – সামনে বিবেকানন্দ পার্কে এই মেলা করা হবে।মাত্র ১৫ দিনের প্রস্তুতিতে আমরা ১ ম বার্ষিক ঝুলন উৎসব মেলা চালু করেছি।মেলা – য় অনেক কিছু করার ইচ্ছা থাকলেও আমরা এই অল্প সময়ে মধ্যে তা করে উঠতে পারি নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eleven + 4 =