বেলুড় চাঁদমারি ভাগাড়ের সামনে এক ঝিলে অজ্ঞাত পরিচয় মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য এলাকায়

জাকির আলী :: সংবাদ প্রবাহ :: বেলুড় :: সোমবার ৩১,আগস্ট :: হাওড়া জেলার নিশ্চিন্দা থানার অন্তর্গত বেলুড় চাঁদমাড়ি ভাগাড়ের ঠিক সামনে একটি ঝিল রয়েছে। স্থানীয় বাসিন্দাদের কাছে এই ঝিলটি ‘রাজা ঝিল’ নামেই পরিচিত। আর সেই রাজা ঝিল থেকেই আজ সকালে উদ্ধার হল এক অজ্ঞাতপরিচয় ব্যক্তির মৃতদেহ।

স্থানীয় সূত্রে জানা যায়, আজ সকালে কয়েকজন বাসিন্দা ঝিলের জলে একটি মৃতদেহ ভাসতে দেখতে পান। বিষয়টি নজরে আসতেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। এরপর দেরি না করে স্থানীয় বাসিন্দারা নিশ্চিন্দা থানায় খবর দেন।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় নিশ্চিন্দা থানার পুলিশ। এরপর পুলিশ ঝিল থেকে মৃতদেহটি উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য পাঠানোর ব্যবস্থা করে। তবে এখনও পর্যন্ত উদ্ধার হওয়া মৃতদেহটির পরিচয় জানা যায়নি।

কীভাবে ওই ব্যক্তির মৃত্যু হল, তিনি কীভাবে ঝিলে এলেন—তা নিয়েও তৈরি হয়েছে একাধিক প্রশ্ন। ইতিমধ্যেই মৃতদেহটির পরিচয় জানতে তদন্ত শুরু করেছে নিশ্চিন্দা থানার পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five + 17 =