নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: জলপাইগুড়ি :: সোমবার ৩১,আগস্ট :: গোপন সূত্রে খবর পেয়ে ক্রান্তি ব্লকের লাটাগুড়িতে একটি বেসরকারি রিসোর্টে অভিযান চালিয়ে কথিত মধুচক্রের আসর থেকে পাঁচজনকে গ্রেপ্তার করল মাল থানার পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই রিসোর্টে দীর্ঘদিন ধরেই অবৈধ দেহব্যবসা চালানোর অভিযোগ উঠছিল। অভিযোগ পাওয়ার পর থেকেই রিসোর্টটির উপর নজরদারি শুরু করে পুলিশ। অবশেষে গোপন সূত্রে খবর পেয়ে রবিবার সেখানে অভিযান চালায় মাল থানার পুলিশ।
মাল থানার আইসি পালজার ভুটিয়ার নেতৃত্বে ক্রান্তি আউটপোস্টের পুলিশকর্মী ও ডুয়ার্স এক্সপ্রেসের সদস্য দের সঙ্গে নিয়ে রিসোর্টে অভিযান চালানো হয়। পুলিশের দাবি, অভিযানের সময় কথিত মধুচক্রের আসর থেকে পাঁচজনকে হাতেনাতে আটক করা হয়। পরে তাদের গ্রেপ্তার করে থানায় নিয়ে আসা হয়।
পুলিশ জানিয়েছে, ধৃত পাঁচজনকে আগামীকাল জলপাইগুড়ি জেলা দায়রা আদালতে পেশ করা হবে।
পুলিশের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, বিভিন্ন রিসোর্টে অবৈধ দেহব্যবসার মতো বেআইনি কার্যকলাপ রুখতে আগামী দিনেও লাগাতার অভিযান চালানো হবে। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

