৯৭ বছরের গুন মায়া বোহরার বেঁচে থাকার রোমাঞ্চকর তথ্য

জাকির আলী :: সংবাদ প্রবাহ :: কলকাতা ডেস্ক :: বৃহস্পতিবার ৩,সেপ্টেম্বর :: কাদামাটির নিচে আট ঘণ্টা: বন্যা ও ভূমিধসের পর গুনা মায়া বোহরা নুয়াকোটের কাবিলিশ এলাকার একটি বৃদ্ধাশ্রমের ৯৭ বছরের গুনমায়া   মোটা কাদামাটির নিচে প্রায় ৮ থেকে ৯ ঘণ্টা আটকে ছিলেন

ঘরের জানালা খুলে শুধু মাথাটুকুকে জলের ওপরে তুলে ধরে তিনি একটানা ২ থেকে ৩ ঘণ্টা ডুবে ছিলেন। পরবর্তীতে স্থানীয় স্বেচ্ছাসেবীরা এসে কেবল মাথাটি বেরিয়ে থাকা অবস্থায় পলিমাটি থেকে তাঁকে উদ্ধার করেন।

কাঠমান্ডুর বীর হাসপাতালে চিকিৎসাধীন গুনা মায়া বোহরা এত বড় ধকলের পরও গুরুতর কোনো আঘাত পাননি তবে তার পায়ে আগের কিছু শারীরিক অক্ষমতা ছিল এবং হাতের একটি আঘাতের পরীক্ষা চলছে। সুস্থ হয়ে তিনি বারবার তার স্বজনদের প্রশ্ন করছেন, জল কেন আমাকে আঘাত করল?

নুওয়াকোটের একটি স্থানীয় আয়ুর্বেদিক হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাঁদের হেলিকপ্টারে করে কাঠমান্ডুতে স্থানান্তরিত করা হয়। বর্তমানে সেখানে তাঁদের খাদ্য, বস্ত্র, নার্সিং কেয়ার এবং নিয়মিত মেডিকেল চেকআপের সুব্যবস্থা করা হয়েছে। বর্তমানে সুস্থ আছেন গুনমায়া বোহরা ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × three =