ছোটদের রঙিন আইসক্রিম এ বিষ ! ধনেখালিতে ধরা পড়ল আইসক্রিম কারখানার চিত্র

জাকির আলী :: সংবাদ প্রবাহ :: ধনিয়াখালী :: শনিবার ৫,সেপ্টেম্বর :: স্কুলের সামনেই আইসক্রিমের ঠেলা। তাতে রংবেরং এর আইসক্রিম। স্কুল পড়ুয়াদের অত্যন্ত পছন্দের সেই খাবারেই বিষ?

মেয়াদ উত্তীর্ণ ফ্লেভার থেকে শুরু করে মেয়াদ উত্তীর্ণ রং- আইসক্রিমের কারখানায় ঢুকে চোখ কপালে উঠল ফুড সেফটি অফিসারদের।

ধনিয়াখালির চৌতারা এলাকায় ওই আইসক্রিমের কারখানা নিয়ে আগেও অভিযোগ উঠেছিল বলে সূত্রের খবর। ওই কারখানার কর্তৃপক্ষ লাইসেন্সের কোনও কাগজ দেখাতে পারেননি বলেও অভিযোগ।

তারকেশ্বরের ফুড সেফটি অফিসার শুভজিৎ গঙ্গোপাধ্যায় বলেন, ‘ফুড বা ট্রেড কোনও লাইসেন্স নেই। কিছুই দেখাতে পারেননি। মেয়াদ উত্তীর্ণ ফ্লেভার ও রং মিলেছে।ফ্রিজ়ের মধ্যে জলের বাজে অবস্থা।’ তিনি জানাচ্ছেন, এই কারখানায় আগেও অভিযান হয়েছিল।

শ্রাবণী মেলার শুরুতে হয়েছিল সেই অভিযান, তখন বলে দেওয়ার পরেও উন্নতি হয়নি। এ বার পদক্ষেপ করা হলো বলে জানাচ্ছেন তিনি। এ দিন অভিযানে খাদ্য সুরক্ষা দপ্তরের অফিসার-কর্মীদের সঙ্গে ছিল পুলিশও।

আইন ভেঙে আইসক্রিম তৈরির জন্য সাত দিনের সময় দিয়ে নোটিশ ধরিয়েছে খাদ্য সুরক্ষা দপ্তর। ফুড সেফটি অফিসার জানাচ্ছেন, আইসক্রিমের মান অত্যন্ত খারাপ। ফ্রিজে যে জল রাখা হয়েছে সেটাও ভালো নয়।

স্বাস্থ্যসম্মত ভাবে কারখানা চলছে না বলে জানিয়েছেন তিনি। আইসক্রিম তৈরির জন্য বহু ফ্লেভার এবং রং রাখা ছিল। কিন্তু সেগুলির প্রায় সবই মেয়াদ উত্তীর্ণ ছিল বলে জানাচ্ছে খাদ্য সুরক্ষা দপ্তর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

11 + 19 =