নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মালদহ :: শনিবার ৫,সেপ্টেম্বর ::শুরু হল ট্রায়াল রান | অবশেষে স্বস্তি। উত্তর-দক্ষিণবঙ্গ রেলপথ যোগাযোগে আশার আলো দেখা গেল। নিউ ফরাক্কায় রেললাইন সংস্কারের কাজ শেষ।
যুদ্ধকালীন তৎপরতায় কাজ শেষ করে হাঁফ ছাড়লেন রেলকর্মীরা। যুদ্ধজয়ের হাসি তাদের মুখে। ট্রায়াল রান শুরু হতেই ‘ভারত মাতা কি জয়’ বলে জয়ধ্বনি দিলেন তারা। আজ সন্ধ্যা থেকে ট্রেন চলাচল শুরু হতে পারে বলেই আশা করা হয়।

