জন্মাষ্টমীর পরদিন উত্তর পলাশে দধি কাঁদো খেলা, উৎসবে মাতল এলাকা

সজল দাশগুপ্ত  :: সংবাদ প্রবাহ :: শিলিগুড়ি :: শনিবার ৫,সেপ্টেম্বর :: শিলিগুড়ি সংলগ্ন উত্তর পলাশ এলাকায় জন্মাষ্টমীর পরদিন নিউ কৃষক সংঘের উদ্যোগে আয়োজিত হলো ঐতিহ্যবাহী দধি কাঁদো খেলা।

শ্রীকৃষ্ণের বাল্যলীলার স্মৃতিকে সামনে রেখে আয়োজিত এই খেলায় অংশ নেন এলাকার বহু মানুষ। দই, জল ও আনন্দ-উচ্ছ্বাসে জমে ওঠে অনুষ্ঠান। খেলা দেখতে ভিড় জমান স্থানীয় বাসিন্দারাও। সব মিলিয়ে উৎসবের আমেজে মেতে ওঠে গোটা উত্তর পলাশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × four =