শিলিগুড়ি পুরনিগমের ২৬ নম্বর ওয়ার্ডে অবৈধ নির্মাণে ভাঙচুর

সজল দাশগুপ্ত :: সংবাদ প্রবাহ :: শিলিগুড়ি :: শনিবার ৫,সেপ্টেম্বর :: অবৈধ নির্মাণের বিরুদ্ধে ফের কড়া পদক্ষেপ শিলিগুড়ি পুরনিগমের। শহরের ২৬ নম্বর ওয়ার্ডে একটি অবৈধ নির্মাণ ভেঙে দেওয়া হয় পুরনিগমের পক্ষ থেকে।

পুরনিগমের আধিকারিক ও কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে নির্মাণকাজ খতিয়ে দেখেন। এরপর নিয়ম বহির্ভূত অংশ ভেঙে ফেলার পদক্ষেপ নেওয়া হয়।

পুরনিগমের এই অভিযানে এলাকায় চাঞ্চল্য ছড়ায়। পুরনিগম সূত্রে জানা গিয়েছে, শহরে অনুমোদন ছাড়া বা পুরনিগমের নির্ধারিত নিয়ম না মেনে নির্মাণ করা হলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

অবৈধ নির্মাণের বিরুদ্ধে আগামী দিনেও অভিযান জারি থাকবে বলে পুরনিগমের তরফে জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

thirteen + sixteen =