গাজোলের রাঙা ভিটা এলাকায় ১২ নম্বর জাতীয় সড়কের ধারে বিপুল পরিমাণে নিষিদ্ধ মাদকদ্রব্য উদ্ধার

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: গাজোল :: সোমবার ৭,সেপ্টেম্বর :: গাজোল থানার বড় সাফল্য, গাজোলের রাঙা ভিটা এলাকায় ১২ নম্বর জাতীয় সড়কের ধারে বিপুল পরিমাণে নিষিদ্ধ মাদকদ্রব্য উদ্ধার কে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য। গোপন সূত্রে খবর পেয়ে গাজোল থানার পুলিশ উদ্ধার করল বিপুল পরিমাণে মাদকদ্রব্য।

পুলিশ সূত্র জানা গিয়েছে ১৬ চাকা একটি লরি মালদা থেকে শিলিগুড়ি যাওয়ার পথে তল্লাশি চালিয়ে দুটি ব্যাগ থেকে উদ্ধার হয় প্রয় ৫ কেজি ৬৬৪ গ্রাম মাদক। উদ্ধার হয় মাদকদ্রব্য ও নগদ টাকাও। গভীর রাতে এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য এলাকায়।

বামন গোলা থানার আইসি ও গাজোল থানার পুলিশের নেতৃত্বে এই অভিযান চলে। এই ঘটনায় লরি চালক সহ তিনজন ব্যক্তিকে আটক করে নিয়ে আসা হয় গাজোল থানায় । ধৃত তিন যুবকেদের নাম গাড়ি চালক জিউয়াল হক, বয়স ৪৫ বছর।

বাড়ি মুর্শিদাবাদ এর সামশেরগঞ্জ থানা এলাকায়। সহকারী চালক নেফাউর রহমান। বয়স ২৬ বছর। বাড়ি মুর্শিদাবাদের সামশেরগঞ্জ। পাচারকারী নাম শাহেদুল রহমান। বয়স ৩০ বছর ।

বাড়ি মালদার সুজাপুরের বাখরপুর গ্রাম পঞ্চায়েত এলাকায়। জানা গিয়েছে সেই মাদক গুলি মালদার কালিয়াচক থেকে বিহারের উদ্দেশ্যে পাচারের জন্য নিয়ে যাওয়ার পথে গাজোলের রাঙ্গা ভিটা ১২ নং জাতীয় সড়ক এলাকায় পুলিশের জালে ধরা পড়ে যায়।

ঘটনায় আর কেউ জড়িত রয়েছে কি না খতিয়ে দেখছে পুলিশ। পুলিশের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে এলাকাবাসী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nine + sixteen =