নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: করণদিঘী :: মঙ্গলবার ৮,সেপ্টেম্বর :: সেক্টর হেডকোয়ার্টার কিশান্গঞ্জ আন্টি হিউম্যান ট্রাফিকিং ইউনিট এর পক্ষ থেকে উত্তর দিনাজপুর জেলার করণদিঘী ব্লকের রসাখোয়া হাইস্কুলে ছাত্র-ছাত্রীদের
হিউম্যান ট্রাফিকিং, নেশা মাদক, সোশ্যাল মিডিয়া অ্যাডিকশন সহ বিভিন্ন বিষয় নিয়ে বিএসএফদের পক্ষ থেকে বিশেষ সচেতনতা শিবিরের আয়োজন করা হয় মঙ্গলবার।
বিএসএফ ইন্সপেক্টর লাক্সমিদর সোয়াইন বিশেষ করে ছোট বাচ্চাদের হিউম্যান ট্রাফিকিং এর মাধ্যমে বিভিন্ন দেহের অর্গান গুলো বিক্রি করে দেওয়া হয় যেমন চোখ কিডনি লিভার এগুলো কিডন্যাপিং এর মাধ্যমে বিক্রি করে দেওয়া হয় তাই তাদের সচেতনতা করা হলো।
হাই স্কুলের প্রধান শিক্ষক অনুপ কর জানান আজ আমাদের বিদ্যালয়ে বিএসএফদের একটি বিশেষ সচেতনতা শিবিরের আয়োজন করা হয় যেখানে ছেলেমেয়েদের হিউম্যান ট্রাফিকিং থেকে শুরু করে মাদকাসক্ত এবং বিভিন্ন বিষয় নিয়ে সচেতন করা হয়।

