থাইল্যান্ড পাড়ি শান্তিপুরের মা-ছেলের যোগাসন জুটির

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: শান্তিপুর  :: মঙ্গলবার ৮,সেপ্টেম্বর ::  প্রথমে জেলাস্তরের প্রতিযোগিতায় অংশগ্রহণ। সেখানে সাফল্য। তারপর রাজ্যস্তরে। শুধু পপি নন, সমান তালে এগিয়ে চলে ছোট্ট স্বর্ণক। এরপর আর ফিরে তাকাতে হয়নি মা-ছেলেকে। এবার দেশের হয়ে আন্তজার্তিক মঞ্চে নামতে চলেছে এই জুটি।
সন্তানকে যোগাসন শেখাতে নিয়ে যেতেন মা। তা থেকেই যোগাসনের প্রতি আগ্রহ। সেই অভ্যাসই জেলা-রাজ্য স্তরের পর মা-ছেলেক নিয়ে গেল আন্তর্জাতিক মঞ্চে।
থাইল্যান্ডে আয়োজিত এশিয়া প্যাসিফিক যোগাসন স্পোর্টস চ্যাম্পিয়নশিপে দেশের প্রতিনিধিত্ব করতে চলেছেন নদিয়ার শান্তিপুরের মা-ছেলের জুটি ।
এশিয়া প্যাসিফিক যোগাসন স্পোর্টস চ্যাম্পিয়নশিপ ২০২৬ আয়োজিত হচ্ছে থাইল্যান্ডে। ৫ থেকে ৯ সেপ্টেম্বর পর্যন্ত থাইল্যান্ডে এই প্রতিযোগিতা চলবে। ৮ তারিখ নামবে মা-ছেলে। ইতিমধ্যেই থাইল্যান্ডে রওনা দিয়েছেন তাঁরা। ছেলের হাত ধরে মায়ের এই সাফল্যে উচ্ছ্বসিত পরিবার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four + two =