মালদহের ভুতনির চর – সড়কপথে সম্পূর্ণ বিচ্ছিন্ন বিস্তীর্ণ এলাকা।ক্রমাগত বাড়ছে গঙ্গার জল – দুর্বিষহ অবস্থায় দিন কাটছে এলাকাবাসীর

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মালদহ :: বুধবার ৯,সেপ্টেম্বর :: ভয়াবহ অবস্থা মালদার মানিকচকের উত্তরচন্ডীপুর গ্রামপঞ্চায়েতের। অথবা গঙ্গার বুকে গজিয়ে ওঠা শতাধিক বছরের পর পুরোনো ভুতনি চরের। ।সড়কপথে সম্পূর্ণ বিচ্ছিন্ন বিস্তীর্ণ এলাকা।ক্রমাগত বাড়ছে গঙ্গার জল।

দুর্বিষহ অবস্থায় দিন কাটছে এলাকাবাসীর। ডবল ইঞ্জিনের সরকার এসেও হল না সুরাহা। সব জায়গায় মিলছে না ত্রাণ। ক্ষোভ প্রকাশ করছে স্থানীয়রা।চাষের জমি থেকে বসতবাড়ি জলমগ্ন।আশ্রয় শিবিরে বহু মানুষ। প্রতিনিয়ত বাড়ছে গঙ্গা নদীর জলস্তর। ইতিমধ্যে চরম বিপদ সীমার ৪৫সেন্টিমিটারের উপর দিয়ে বইছে গঙ্গা।কেশরপুরের বাঁধ ভেঙে জলমগ্ন প্রায় ৩০টিরও বেশি গ্রাম। যার মধ্যে দুর্লভোলা,ভুবনটোলা, কেদারটোলা মানিকনগর সহ বেশ কয়েকটি গ্রাম ব্যাপক ভাবে জলমগ্ন। জলবন্দী প্রায় ৩৫ হাজারের বেশি মানুষ। ইতিমধ্যে মুখ্যমন্ত্রীর নির্দেশে মানিকচকেই রয়েছেন রাজ্যের দুই প্রতিমন্ত্রী।

মানিকচকে থেকেই সম্পূর্ণ পরিস্থিতির তদারকি করছেন। তাদের সহায়তায় রয়েছে মানিকচকের বিধায়ক গৌড় চন্দ্র মন্ডল। সাতটি ত্রাণ শিবির খোলা হয়েছে। দূর্গতদের উদ্ধারের চেষ্টা করছে প্রশাসন।

তবে তারা নিজের বাড়ি ছাড়তে নারাজ। জল আরো বাড়লে পরিস্থিতি বেগতিক হতে পারে। তাই তাদের যে কোন প্রকারে উদ্ধারে তৎপর প্রসাসন।যদিও স্থানীয়দের মধ্যে ত্রাণ নিয়ে ক্ষোভ থাকছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seventeen − three =