সজল দাশগুপ্ত :: সংবাদ প্রবাহ :: শিলিগুড়ি :: শুক্রবার ১১,সেপ্টেম্বর :: অবৈধ কল সেন্টার চালানোর অভিযোগে দুজন পুরুষ ও দুজন মহিলাকে গ্রেফতার করল পুলিশ। শিলিগুড়ি সংলগ্ন মাটিগাড়া এলাকায় দুটি কল সেন্টারে অভিযান চালিয়ে এই গ্রেফতারি বলে জানা গিয়েছে।
পুলিশ সূত্রে খবর, মাটিগাড়া এলাকায় অবৈধভাবে কল সেন্টার চালানোর অভিযোগ পেয়ে অভিযান চালানো হয়। অভিযানে দুটি কল সেন্টার থেকে চারজনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের মধ্যে দুজন পুরুষ ও দুজন মহিলা রয়েছেন।
অভিযান চালিয়ে কল সেন্টার দুটির কার্যকলাপ খতিয়ে দেখে পুলিশ। কী ধরনের পরিষেবা দেওয়ার নামে এই কল সেন্টারগুলি চালানো হচ্ছিল, তা তদন্ত করে দেখা হচ্ছে। ধৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

