শিলিগুড়িতে যৌথ অভিযানে আড়াই কিলো ইয়াবা উদ্ধার,গ্রেফতার দুই মহিলা-সহ ৪

সজল দাশগুপ্ত :: সংবাদ প্রবাহ :: শিলিগুড়ি :: শুক্রবার ১১,সেপ্টেম্বর :: শিলিগুড়িতে যৌথ অভিযান চালিয়ে প্রায় আড়াই কিলোগ্রাম ইয়াবা ট্যাবলেট উদ্ধার করল পুলিশ।উদ্ধার হওয়া ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় এক কোটি টাকা বলে জানা গিয়েছে।ঘটনায় দুই মহিলা-সহ মোট চারজনকে গ্রেফতার করা হয়েছে।

জানা গিয়েছে শিলিগুড়ি এসটিএফ,শিলিগুড়ি জিআরপির এসওজি সহ এনজেপি জিআরপির সাদা পোশাকের পুলিশ যৌথভাবে অভিযান চালায়।অভিযানের সময় চারজনকে আটক করে তল্লাশি চালানো হয়।সেই সময় তিনটি পিঠব্যাগ ও একটা লেডিজ ব্যাগের ভিতর থেকে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট উদ্ধার হয়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে,ধৃত চারজনই কোচবিহারের বাসিন্দা।উদ্ধার হওয়া ইয়াবা কোথা থেকে আনা হয়েছিল ও কোথায় পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল,তা খতিয়ে দেখা হচ্ছে।ঘটনার পর উদ্ধার হওয়া মাদক বাজেয়াপ্ত করে চারজনকে গ্রেফতার করা হয়েছে।

এই মাদক পাচার চক্রের সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কি না,তা জানতে তদন্ত শুরু করেছে জিআরপি ও শিলিগুড়ি স্পেশাল টাস্ক ফোর্স।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eight + 10 =