জাতীয় লোক আদালতের আসর বসল মালদায়।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কলকাতা : : শনিবার ১২,সেপ্টেম্বর :: দুই পক্ষের মধ্যে বিরোধ নিষ্পত্তির একটি বিকল্প মাধ্যম হল জাতীয় লোক আদালত। শনিবার সেই জাতীয় লোক আদালতের আসর বসল মালদায়। চলতি বছরের তৃতীয় জাতীয় লোক আদালত শনিবার অনুষ্ঠিত হল মালদা সদর সহ চাঁচল মহকুমায়।

মালদা সদরে জাতীয় লোক আদালতের ১১টি বেঞ্চ বসে এবং চাঁচলে বসে ৫টি বেঞ্চ। সব মিলিয়ে মালদায় ১৬টি বেঞ্চে প্রায় সাড়ে বারো হাজার মামলা নিষ্পত্তির জন্য এদিন পেশ করা হয়।

এদিনের এই জাতীয় লোক আদালতের কাজকর্ম তদারকি করেন জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের চেয়ারম্যান তথা জেলা জজ সাহেব।

এই প্রসঙ্গে মালদা জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের সচিব অমর্ত্য চক্রবর্তী জানান, আজ তৃতীয় জাতীয় লোক আদালত অনুষ্ঠিত হচ্ছে। দুই পক্ষের মধ্যে মামলা পূর্ববর্তী বা পরবর্তী বিরোধ আপোষের মাধ্যমে মীমাংসা করার চেষ্টা করছেন। এতে দুপক্ষেরই সময় ও অর্থ খরচের সাশ্রয় হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × 1 =