রেখা অস্বস্তি রাজ্য বিজেপির দলে কোন মতেই কাটছে না নিজের দলের নেতৃত্বের উপর ক্ষোভ উগড়ে দিলেন হিঙ্গলগঞ্জের বিধায়ক রেখা পাত্র

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বসিরহাট :: রবিবার ১৩,সেপ্টেম্বর :: তিনি বলেন- আমার দল তাই আমি এতদিন কিছু বলিনি । জেলার নেতৃত্ব আমাকে সব সময় মিসগাইড   করে । আমি পড়াশোনা জানি না তাই জেলা কমিটি আমাকে সব সময় অপমানিত করে ।

আমাকে প্রোগ্রামে ডাকার পরে আমাকে অপমানিত করে , আর এগুলো আমার পছন্দ হয় না , আর সেই কারনে আমি জেলার কোন প্রোগ্রামে যাই না । আমি আমার বিধানসভা নিয়ে পড়ে থাকি । আমি আশা করব দলের ঊর্ধ্বতন নেতৃত্ব এই বিষয়গুলো বিচার করে দেখবেন।

রেখা পাত্রর এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে বসিরহাট বিজেপির সাংগঠনিক জেলার সভাপতি সুকল্যাণ বৈদ্য বলেন- একজন বিধায়ক এবং একজন জেলা কমিটির সদস্য হিসাবে তার যতটুকু সম্মান প্রাপ্য, যা যা পাওয়ার প্রাপ্য আমরা তা দেওয়ার চেষ্টা করেছি ।

কিন্তু ওনার হয়তো কোন জায়গায় কোন কিছু মনে হয়েছে সেটা ওনার ব্যাপার। তবে আগামী দিন পঞ্চায়েত নির্বাচন আছে এক সঙ্গে লড়াই করতে হবে আমরা একসঙ্গেই লড়াই করব

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × four =