সজল দাশগুপ্ত :: সংবাদ প্রবাহ :: শিলিগুড়ি :: শুক্রবার ১৮,সেপ্টেম্বর :: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে শিলিগুড়িতে বিজেপি মহিলা মোর্চার উদ্যোগে আয়োজিত হল বিশেষ ধর্মীয় ও সেবামূলক কর্মসূচি। এদিন মায়ের ইচ্ছা কালীবাড়িতে পুজো দিয়ে প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন মহিলা মোর্চার সদস্যরা।
পুজো পর্ব শেষ হওয়ার পর পথ চলতি সাধারণ মানুষ ও ভক্তদের মধ্যে প্রসাদ ও ফল বিতরণ করা হয়। জন্মদিনকে কেন্দ্র করে আয়োজিত এই কর্মসূচিতে অংশ নেন বিজেপি মহিলা মোর্চার স্থানীয় নেতৃত্ব ও কর্মীরা।
ধর্মীয় আচার-অনুষ্ঠানের পাশাপাশি মানুষের মধ্যে প্রসাদ ও ফল বিতরণের মাধ্যমে দিনটিকে সেবামূলক কর্মসূচির সঙ্গে যুক্ত করার বার্তা দেওয়া হয়। কর্মসূচিকে ঘিরে দলীয় কর্মী-সমর্থকদের মধ্যে উৎসাহ দেখা যায়।

