মিড ডে মিলে খিচুড়ি আউট প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে মিলল ফ্রাইড রাইস আলুর দম

জাকির আলী   :: সংবাদ প্রবাহ :: নৈটি :: শুক্রবার ১৮,সেপ্টেম্বর :: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ৭৩ তম জন্মদিন উপলক্ষে মেতে উঠেছে সারা ভারতবাসী । তেমনি বদলের পশ্চিমবাংলায় রীতিমতো ধুমধাম করে পালন হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মবার্ষিকী ।

আজ চন্ডীতলা বিধানসভার অন্তর্গত দক্ষিণ নৈটিতে প্রাথমিক বিদ্যালয়ের পড়ুয়াদের নিয়ে জন্মদিনের কেক কেটে প্রদীপ প্রজ্বলনের  মাধ্যমে এই বিশেষ দিনটি পালন করা হলো সাথে মিড ডে মিলে খিচুড়ির বদলে এলো ফ্রাইড রাইস আলুর দম | ছোট ছোট শিশুদের হাতে তুলে দেওয়া হলো পেন, পেন্সিল, খাতা, বই ।

আর এই কর্মযজ্ঞে সামিল হলেন বিজেপির একনিষ্ঠ কার্যকর্তা থেকে শুরু করে এলাকার একাধিক বিশিষ্ট সমাজ সেবীরা ,মূলত এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন রঞ্জন বিশ্বাস, ধর্মেন্দ্র রায়, বিমল কুমার ঘোষ, শুভেন্দু দত্ত সহ একাধিক কার্যকর্তা

আর এই কর্মসূচিকে অন্য মাত্রায় নিয়ে গেছেন বিশিষ্ট সমাজসেবী অরূপ সরকার সহ তার টিম।
স্বভাবতই পড়ুয়াদের মুখে কিন্তু চওড়া হাসি,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

19 − one =