সজল দাশগুপ্ত :: সংবাদ প্রবাহ :: শিলিগুড়ি :: শুক্রবার ১৮,সেপ্টেম্বর :: ৪০ বছর বয়সী এই দীপুর বাড়ি ফুলবাড়ীর আমাই দিঘী এলাকায়। জানাগেছে বুধবার রাতে কাস্টমস অফিসের এক অফিসারকে নিজের বাইকে করে শিলিগুড়িতে ছাড়তে যান।
সেখান থেকে বাড়ি ফেরার সময় তিনবাত্তি এলাকায় কোন একটি গাড়ি তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। রাস্তায় পড়ে থাকেন দিপু।
নিউ জলপাইগুড়ি থানার পুলিশ পৌঁছে আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে পাশের একটি নার্সিংহোমে ভর্তি করে। সেখান থেকে রেফার করা হয় উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে।
পরিবারের লোকেরা সেখানে যান এরপর তারা অন্যত্র নিয়ে যাওয়ার উদ্যোগ হন। ততক্ষণে প্রাণ চলে যায় ছেলেটির। তরতাজা যুবককে হারিয়ে শোকে পাথর পরিবার থেকে ফুলবাড়ী। বিবাহিত দিপুর স্ত্রী সন্তান রয়েছে। তারা দিশেহারা।

