নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: ঝাড়গ্রাম :: শনিবার ১৯,সেপ্টেম্বর :: খেলার মাঠে বাজ পড়ে আক্রান্ত একুশ খেলোয়াড়, মৃত এক খেলোয়াড়! ভয়ংকর বজ্রপাতে জ্ঞান হারান সকলে, জ্ঞান ফিরতে গ্রামবাসীদের ডেকে আহতদের নিয়ে আসা হলো মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে।
ঘটনা ঝাড়গ্রামের লালগড় থানার কাঁটাপাহাড়ি এলাকার কুমারবাঁধ ফুটবল মাঠের। তড়িঘড়ি মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে এলেন বিজেপি বিধায়ক লক্ষীকান্ত সাউ, তুফান মাহাতো, শুভজিৎ রায়, সমিত দাস সহ বিজেপির নেতৃত্বরা।
বিজেপি বিধায়ক বললেন,’ মুখ্যমন্ত্রীর কাছে দরবার করে ক্ষতিপূরণের টাকা দ্রুত তুলে দেওয়া হবে পরিবারের হাতে’ ।

