বডিরা কয়লা খনিতে দুর্ঘটনার পরে বিসিসিএলের অফিস ঘেরাও করা হয় কুলটি যুব তৃণমূল কংগ্রেসের তরফে

নিজস্ব প্রতিনিধি :: সংবাদ প্রবাহ :: কুলটি :: বৃহস্পতিবার ১৫,জানুয়ারি :: বিসিসিএলের দামাগোডিয়া বডিরা কয়লা খনিতে দুর্ঘটনার পরে বিসিসিএলের অফিস ঘেরাও করা হয় কুলটি যুব তৃণমূল কংগ্রেসের তরফে।

যুব সভাপতি অমিত কুমার যাদব জানান বিসিসিএলের তরফে দাবি করা হচ্ছিলো যে কয়লা খনির আসে পাশে এলাকা তারের বেড়া দিয়ে ঘেরা রয়েছে।আমরা সেখানে গিয়ে দেখি কোনো তারের বেড়া নেই। তাই অবিলম্বে যাতে খনি চত্বরটি তার দিয়ে ঘেরা হয় তা আবেদন করা হলো বিসিসিএল কর্তৃপক্ষের কাছে। তাছাড়া যেই সব ব্যক্তিরা মারা গেছে তাদের পরিবারের সদস্যরা যেনো ক্ষতিপূরণ পায় সেই নিয়েও আলোচনা করা হয়।

বহিরাগত কন্ট্রাক্টর এনে এখানে কাজ করানো হচ্ছে যাতে স্থানীয় যুবকরা কাজ পাই সেই বিষয়ে আলোচনা করা হয়।তবে এই সব দাবি গুলি যদি আগামী দিনে না মানা হয় তবে বৃহত্তর আন্দোলন হবে বলে জানান কুলটি ব্লক টাউন-২ যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি অমিত কুমার যাদব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twelve + sixteen =