দুবাইয়ে মিসাইল হানা – উৎকণ্ঠায় রামনগরের বেরা পরিবার ​

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: রামনগর :: মঙ্গলবার ৩,মার্চ :: মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতিতে দুবাইতে ইরানের মিসাইল হানার খবরে আতঙ্ক ছড়িয়েছে পূর্ব মেদিনীপুরের রামনগরে। রামনগরের দুবলাবাড়ির বাসিন্দা চিত্তরঞ্জন বেরার একমাত্র ছেলে তনয় কুমার বেরা বর্তমানে কর্মসূত্রে দুবাইতে রয়েছেন।​বিদেশের মাটিতে যুদ্ধের আবহে ছেলের নিরাপত্তা নিয়ে চরম দুশ্চিন্তায় দিন কাটছে বেরা পরিবারের। পরিবারের একমাত্র উপার্জক্ষম ছেলের কোনো বিপদ হলো কি না, সেই আশঙ্কায় কার্যত নাওয়া-খাওয়া ভুলেছেন চিত্তরঞ্জনবাবু ও তাঁর পরিবারের সদস্যরা।

তনয়বাবুর সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখার চেষ্টা করা হলেও বিদেশের যুদ্ধকালীন পরিস্থিতি তাঁদের আতঙ্ককে আরও বাড়িয়ে দিয়েছে। এখন ঘরের ছেলে সুস্থ শরীরে ঘরে ফিরুক— এই প্রার্থনাই করছেন পরিজনরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × 2 =